ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কনকনে শীত উপেক্ষা করে বরেন্দ্র অঞ্চলে বোরো ধান রোপনে ব্যস্ত চাষীরা

কনকনে শীত উপেক্ষা করে বরেন্দ্র অঞ্চলে বোরো ধান রোপনে ব্যস্ত চাষীরা

মোহাম্মদ আককাস আলী : কনকনে শীত উপেক্ষা করে বরেন্দ্র অঞ্চলে বোরো ধান রোপনে ব্যস্ত চাষীরা।
হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই এ জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নের প্রতিটি মাঠে মাঠে চলছে বোরো ধানের চারা রোপনের কাজ। সঠিক সময়ে বোরো ধান রোপন করতে পেরে খুশি কৃষকরা।
এবারে এ’অঞ্চলে  ২লাখ ৭ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কৃষি  সম্পসরণ অধিদপ্তর।
 কৃষি অফিস জানায়, জানুয়ারি থেকে মধ্য ফেব্রুয়ারি হলো বোরো রোপণের উপযুক্ত সময়। তবে যেসব জমিতে সরিষা বা আলু রয়েছে সেসব জমিতে পুরো ফেব্রুয়ারি জুড়েই বোরো চারা রোপণ করা যাবে।  জেলা কৃষি সম্প্রসারনের উপপরিচালক মো.আবুল কালাম আজাদ জানান, চলতি বোরো মৌসুমে প্রয়োজনের বেশি পরিমাণ সার মজুদ রয়েছে। তাছাড়া কেউ যাতে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করতে না পারেন সেজন্য সবসময় বাজার মনিটরিং চলছে।