কাজী মোস্তফা রুমি: কবি নজরুল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনায় সিক্ত হলেন নাগরপুরের কৃতিসন্তান, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণ মেধাবী নেতৃত্ব, সফল সংগঠক, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য , বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।
শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মাইনুল আলম খান কনকের রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক অবদান এবং সাংগঠনিক সম্পৃক্ততার প্রশংসা করেন।
অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান কনক কবি নজরুল কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- তরুণ প্রজন্মের দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংগঠনিক ঐক্য আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।