ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের পর হ্যান্ডকাপ ফেরত পেলেও গ্রেফতার হয়নি আসামি বিএনপির সদস্যসচিবের স্থায়ী বহিস্কার, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনকে পূর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন। মো.জাকির হোসেন হাওলাদার, গৌরনদীতে সাংবাদিকতা নিয়ে মন্ত্রীর মন্তব্য: “ভুলের কারণে পেশা প্রশ্নবিদ্ধ” নাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে এম পিকে গণ নাগরিক সংবর্ধনা প্রদান ভেড়ামারায় অস্ত্র গুলি সহ ৩ আন্ত- জেলা ডাকাত গ্রেফতার পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মাধবপুর ইউপি’র স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নে ৫ম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় মাধবপুরের ভাসানীগাও গ্রামের বাড়িতে মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।

এ সময় স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল বলেন, সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের আশ্বাসে এবং এলাকার মানুষের ইচ্ছায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। তিনি আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের আরো বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি।

জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য ও পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করবে। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মাধবপুর ইউপি’র স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

আপডেট টাইম : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১