ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

গৌরনদীতে সাংবাদিকতা নিয়ে মন্ত্রীর মন্তব্য: “ভুলের কারণে পেশা প্রশ্নবিদ্ধ”

সৈয়দদী ( নুর আহসান, গৌরনবরিশাল):  সাংবাদিকতা পেশাকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “সাংবাদিকতার মতো একটি মহান পেশা একটি ক্ষুদ্র ভুলের কারণে আজ বিতর্কিত হয়ে উঠেছে।”

গত ২২ মার্চ (রবিবার) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া বক্তব্যে মন্ত্রী আরও বলেন, সাংবাদিক সমাজের ভেতরে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে অভিজ্ঞ নেতৃত্বের পরামর্শ গ্রহণ করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, “সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আমরা এই সংকটের সমাধান খুঁজে বের করতে পারবো।”

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, মন্ত্রীর এই বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা পেশার নৈতিকতা, দায়বদ্ধতা ও পেশাগত মানদণ্ড নিয়ে চলমান আলোচনাকে আরও বেগবান করবে। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, এই বক্তব্য তারই প্রতিফলন।

এদিকে সাংবাদিক মহলের একাংশ বলছেন, পেশার মর্যাদা রক্ষায় দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং পেশাগত নীতিমালা মেনে চলার কোনো বিকল্প নেই। অন্যদিকে, অনেকে মনে করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য পুরো সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়।

সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতার মান ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হলে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ এবং সঠিক নেতৃত্বের দিকনির্দেশনা এখন সময়ের দাবি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

গৌরনদীতে সাংবাদিকতা নিয়ে মন্ত্রীর মন্তব্য: “ভুলের কারণে পেশা প্রশ্নবিদ্ধ”

আপডেট টাইম : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬