ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’ গ্রেপ্তার আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা এনজিওতে ফাঁকা চেক-স্ট্যাম্প দিয়ে বিপাকে চাপাই এর রুমা শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে রাজশাহীতে প্রয়াত সাইদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে দুই পা কাটা পড়ে, রক্তক্ষরণ হয়ে রাবেয়া খাতুন (৩৭) মারা গেছেন। ২৬ শে সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় যশোর নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাবেয়া খাতুন রাজধানীর খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তিনি কালীগঞ্জে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেনটি স্টেশন ছাড়ার সময় রাবেয়া দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় ট্রেনের পাদানিতে পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে আহত হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে

কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৭:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬