ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

কালের ক্ষয়িষ্ণু ঘাটে

কালের ক্ষয়িষ্ণু ঘাটে

আরশেদ আলী
মরা ঘাটের কিনারে যে হাট ছিল,
তার যৌবন তুমি দেখোনি,
বিকেলের হিল্লোল ছিল,
গাছ,পাখি ও মানুষের হৃদয়ে।
মরমি সুর ছিল বাতাসে,
আকাশে ছিল আয়ুরেখার ছায়াপথ।
বুনো উচ্ছ্বাসে ডুবে ছিল যে মাঠ,
তার কোমল হাসিও তুমি মাখোনি,
হারিকেনের মিটিমিটি আলোয় ফোটা
নিদ্রালু যুবকের নিশীথের খাতায় আঁকা
বেনামি বালিকার অগোছালো অবয়ব,
অজানা গোপন সুখ সঞ্চার করে
হারিয়ে যায় এই হাটের বিস্তৃত সীমানায়,
কখনো শুনতাম বন্ধু কালু চাচার হাঁক,
ভোরবেলায় প্রায়শ তার আওয়াজ ভাসতো
” কইরে চাচা,শফি-ভুট্টোকে ডাক! “
বন্ধু ও আত্মীয়ের অটুট বন্ধনের সুখ
কালের ক্ষয়িষ্ণু ফিতায় তুমি বাঁধোনি।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালের ক্ষয়িষ্ণু ঘাটে

আপডেট টাইম : ১২:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

কালের ক্ষয়িষ্ণু ঘাটে

আরশেদ আলী
মরা ঘাটের কিনারে যে হাট ছিল,
তার যৌবন তুমি দেখোনি,
বিকেলের হিল্লোল ছিল,
গাছ,পাখি ও মানুষের হৃদয়ে।
মরমি সুর ছিল বাতাসে,
আকাশে ছিল আয়ুরেখার ছায়াপথ।
বুনো উচ্ছ্বাসে ডুবে ছিল যে মাঠ,
তার কোমল হাসিও তুমি মাখোনি,
হারিকেনের মিটিমিটি আলোয় ফোটা
নিদ্রালু যুবকের নিশীথের খাতায় আঁকা
বেনামি বালিকার অগোছালো অবয়ব,
অজানা গোপন সুখ সঞ্চার করে
হারিয়ে যায় এই হাটের বিস্তৃত সীমানায়,
কখনো শুনতাম বন্ধু কালু চাচার হাঁক,
ভোরবেলায় প্রায়শ তার আওয়াজ ভাসতো
” কইরে চাচা,শফি-ভুট্টোকে ডাক! “
বন্ধু ও আত্মীয়ের অটুট বন্ধনের সুখ
কালের ক্ষয়িষ্ণু ফিতায় তুমি বাঁধোনি।