ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের পর হ্যান্ডকাপ ফেরত পেলেও গ্রেফতার হয়নি আসামি বিএনপির সদস্যসচিবের স্থায়ী বহিস্কার, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনকে পূর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন। মো.জাকির হোসেন হাওলাদার, গৌরনদীতে সাংবাদিকতা নিয়ে মন্ত্রীর মন্তব্য: “ভুলের কারণে পেশা প্রশ্নবিদ্ধ” নাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে এম পিকে গণ নাগরিক সংবর্ধনা প্রদান ভেড়ামারায় অস্ত্র গুলি সহ ৩ আন্ত- জেলা ডাকাত গ্রেফতার পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক

কুমিল্লায় পুর্বশত্রুতার জেরে ২৫০টি গাছ কেটে কর্তন

মো: আশিকুর রহমান রনি: কুমিল্লার চৌদ্দগ্রামে ফলদ-বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি গাছ কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের ইঞ্জিনিয়ার মো: মনির আহমদ পাটোয়ারীর বাড়ীতে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি মনির আহমদ অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ধারণা পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ মনির আহমদ বলেন, ‘আমি অনেক কষ্ট করে বিভিন্ন নার্সারী থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছ সংগ্রহ করে লাগিয়েছিলাম। রাতের আঁধারে কে বা কারা বাড়ির দক্ষিণ পাশে আমাদের নিজস্ব জায়গায় লাগানো গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো। বিষয়টি স্থানীয় বিশিষ্টজনদের জানিয়ে থানায় অভিযোগ করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের শাস্তি দাবি করছি’।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আবু হানিফ বলেন, ‘গাছ কাটার ঘটনায় ভুক্তভোগি লিখিত অভিযোগ দিয়েছে। সবার অগোচরে দুর্বৃত্তরা কাজটি করায়, তাদের চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য হবে। শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা

কুমিল্লায় পুর্বশত্রুতার জেরে ২৫০টি গাছ কেটে কর্তন

আপডেট টাইম : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১