ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

আশিকুর রহমান রনি: ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর বাগিচাগাঁও ফায়ার সার্ভিস অফিসে বেলুন ও পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী, বিশিষ্ট গবেষক ও লেখক এড. গোলাম ফারুক, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নাজিমুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক যে কোনো দূর্যোগ মোকাবেলায় সবার আগে পাশে এসে দাঁড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাচায়। অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি ক্ষতি নূন্যতম রাখতে সর্বোচ্চ প্রচেষ্টায় নিয়োজিত থাকে। দেশকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য ফায়ার সার্ভিসসহ সবারই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুমিল্লা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোনেম বিল্লাহ। অনুষ্ঠান সমন্বয় করেন সিনিয়র স্টেশন অফিসার আলী আজম।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্খিত দুর্যোগ কিভাবে মোকাবিলায় করা হয় তা অত্যন্ত দৃষ্টিনন্দন করে প্রদর্শন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

আপডেট টাইম : ০৯:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১