ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

কুষ্টিয়ায় পৃথক স্থানে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২জন আহত

কুষ্টিয়ায় পৃথক স্থানে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২জন আহত হয়েছে

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর ও বৃত্তিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২জন আহত হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতপালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টমমোড়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদক ব্যবসায়ী আক্কাস বিশ্বাস ও হানিফের মধ্যে মাদক বিক্রয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দু’পক্ষের ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালায়। হামলায় ধারাল অস্ত্রের আঘাতে মাদক ব্যবসায়ী আক্কাস বিশ্বাস (৫০) এবং প্রতিপক্ষ অপর মাদক ব্যবসায়ী হানিফ (৪০) ও তার ছোট ভাই বিল্লাল হোসেন (৩৫) আহত হয়। এরা একই এলাকার মৃত রনজিত বিশ্বাস ও ওহাবের ছেলে।

আহতদের মধ্যে বিল্লাল হোসেনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন দৌলতপুর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

সংঘর্ষের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, মাদক ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়ায় মাংস কেনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৯জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

হামলা ও সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় পৃথক স্থানে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২জন আহত

আপডেট টাইম : ১২:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪