ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটপাটের তাণ্ডব, গ্রেপ্তার এড়াতে এলাকা পুরুষ শূন্য:

কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটপাটের তাণ্ডব, গ্রেপ্তার এড়াতে এলাকা পুরুষ শূন্য:


দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি মরার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে পটল গ্রুপ ও আজাদ বিশ্বাস গ্রুপের মধ্যে প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে গ্রুপ প্রধান পটলের আপন ভাই গোলাম মোস্তফা ওরফে ট্যাঙ্গর (৬০) নিহত হওয়ার ঘটনাকে পুঁজি করে চড়ইকুড়ি মরারচরে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষ আজাদ বিশ্বাস গ্রুপের প্রায় ৪০ থেকে ৫০ টি বাড়িতে লুটপাটের তাণ্ডব চালিয়েছে পটল গ্রুপের সমর্থকরা। আর এ ঘটনায় গ্রেপ্তার এডাতে ও হামলারলুটপাটের শিকার হওয়ার আশঙ্কায় ও সংঘর্ষে আহত হয়ে পালিয়ে চিকিৎসা নেওয়াই চরাঞ্চলের নতুন পাড়া এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।

লুটপাটের স্বীকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মরার চরের আজাদ বিশ্বাসের ছেলে টনি বিশ্বাস, আতু মন্ডলের ছেলে লায়েব ও আলাউদ্দিন ইকতারের ছেলে রাজন সহ ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, মরারচরে দু, গ্রুপের সংঘর্ষে খুনের ঘটনার পর দৌলতপুর থানা পুলিশের উপস্থিতিতে চল্লিশ পাড়ার আইয়ুব মেম্বর, মরারচরের পটল ও তার ছেলে মাসুম, রাজ্জাক ও শাহ জামালের নেতৃত্বে ৩০/৪০ জন লুটেরা বাহিনী থানা পুলিশের উপস্থিতিতেই আজাদ বিশ্বাসের বাড়ি, টনি বিশ্বাসের বাড়ি, ডন বিশ্বাসের বাড়ি সহ মরার চরের আছু মন্ডলের ছেলে নায়েব মন্ডল ও আলাউদ্দিন এর বাড়ি, রাজু মন্ডল এর বাড়ি, বোজু মন্ডলের ছেলে রনির বাড়ি, লিয়াকত মন্ডল এর ছেলে সেন্টু ও সোহেলের বাড়ি, মৃত মোতাহার মন্ডলের ছেলে কাজল বিশ্বাস ও আক্তার বিশ্বাসের বাড়ি, পঞ্জুত মন্ডলের ছেলে সেন্টু মণ্ডল, নান্টু মন্ডল ও আন্টু মন্ডলের বাড়ি, হাসেন মন্ডল ও তার ছেলে শরীফ মণ্ডল ও আরিফ মন্ডলের বাড়ি, অলিহাদ বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস ও উজ্জল বিশ্বাসের বাড়িসহ প্রায় ৫০ টি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও বাড়ির মহিলাদের মারপিটের তান্ডব চালায় লুটেরা। ।

এরপরও লুটেরা ক্ষান্ত হননি গতকাল শুক্রবার দিনে ও রাতে আবারো ঐই এলাকার চল্লিশপাড়া গ্রামের চাহার উদ্দিনের ছেলে আইয়ুব মেম্বার পটল ও তার ছেলে মাসুম, আলী হোসেনের ছেলে তোফাজ্জেল, রেজু আলীর ছেলে সাইদুল আলী ও আরিফুল, ইয়াজ উদ্দিনের ছেলে আক্কাস আলী ও তার ছেলে টনি আলী, মোজাম এর ছেলে মিন্টু, আশরাফুলের ছেলে আসিফ আলি, আবেদ আলীর ছেলে সজল আলি, ও তার ছেলে মিলা আলী,আজমল আলীর ছেলে মিঠু আলী, হারেজ আলীর ছেলে রুবেল আলী কামু মন্ডলের ছেলে সাহাবুল আক্কাস আলীর ছেলে রনি আলী,হাদু মন্ডলের ছেলে রাজ্জাক মন্ডল মীর কাশেমের ছেলে শাহ জামাল, আনেস, রাশেদুল, আজম খাইরুল ও তার দুই ছেলে রাজ্জাক ও সাজ্জাক, শাহজামাল ও তার দুই ছেলে তরিক ও শুভসহ প্রায় ৪০ থেকে ৫০ জন সঙ্ঘবদ্ধ লুটেরা সজ্জিত হয়ে মরারচর ও নিচপাড়া এলাকায় হামলা চালিয়ে বাড়ির মহিলাদের জিম্মি করে তাদের ব্যবহৃত দশটি মোটরসাইকেল, প্রায় ৫০ টি বাড়ি মিলে নগদ ১৮ লক্ষ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার, ২০টি গরু, ৪০টি ছাগল, ৩০টি ভেড়া, আসবাবপত্র, পরিধেয় বস্ত্র চাল, ডাল এমনকি ওই সমস্ত বাড়ির রান্না কাজে ব্যবহৃত গ্যাসের চুলা, সিলিন্ডার, টিভি, ফ্রিজ, বাসনসহ ব্যবহৃত মালামালসহ প্রায় ২কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভক্ত ভোগী পরিবারের লোকজন।

খুনের ঘটনায় জড়িত নয় এমন পরিবারের লোকজনের কাছে শনিবার পটলের ছেলে মাসুম তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মরারচর ও নিচপাড়ায় বাড়িবাড়ি গিয়ে মোটরসাইকেল, ছাগল, মহিষ, লুট করার অগ্রিম হুমকি দিয়ে বেড়াচ্ছেন বলে যা জানান।ফোন

ভুক্তভোগীরা আরও জানান, লুটের হাত থেকে বাঁচার জন্য থানা পুলিশ ও বিজিবির কাছে নালিশ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না।

খুন ও লুটপাটের পর থেকেই রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুই কুড়ি মরারচর ও নিচপাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। মরার চরের প্রতিটা বাড়ির মানুষের দিন কাটছে কোন এক অজানা আতঙ্কে। এ ঘটনার পুনরাবৃত্তি না হোক এমনটিই প্রত্যাশা টরাঞ্চলের খেটে খাওয়া মানুষদের একই সাথে বিচারের পাশাপাশি প্রকাশ্য লুটেরাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হোক এই দাবি চরাঞ্চলের ভুক্তভোগীদের।

উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, মরারচরে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে ট্যাংগর নামে একজন নিহত হন। এই খুনকে পুঁজি করে পটল ও তার ছেলে মাসুমসহ ২৫/৩০ জন মিলে প্রায় ৫০টি বাড়ীর মোটরসাইকেল, গরু,মহিষ,ছাগল, ভেড়া, হাসঁ মুরগী এমনকি থালাবাটিও লুট করে নিয়ে গেছে।

লুটপাট এর ব্যাপারে জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার আর ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, চরাঞ্চলের চড়ুই মরারচরে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় গোলাম মেস্তফা ট্যাংগর নাম একজন খুন হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ এজাহার নামীয় শাহজামাল নামে একজন আসামী আটক করেছে। তবে লুটপাটের বিষয়টি তিনি অস্বীকার করলেও ওসি জানান, ১ জোড়া গরু কে বা কারা নিয়ে যাওয়ার সময় টহলরত বিজিবি আটক করে ক্যাম্পে রেখেছেন।