ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন হওয়ায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে দৌলতপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে দৌলতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি দৌলতপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর সেন্টার মোড় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি   বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনন্দ হক ও রিপন আলী, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ পরামানিক , সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ সহ দৌলতপুর উপজেলার বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে নতুন কমিটির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।