ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

কুষ্টিয়ার বটতৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া শহরতলী বটতৈল এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে।
বালুবাহী ট্রাকের চাপায় মা-ছেলে নিহত হয়। শুক্রবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাইপাস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। নিহতরা হলেন কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকার নাজমুল ইসলামের ছেলে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শেষ বর্ষের ছাত্র ইফতিয়াজ (১৯) এবং তাঁর মা অঞ্জনা খাতুন (৩৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ইফতিয়াজের ছোট ভাই ইফাদ (৮)। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত অঞ্জনার ভাই জহির বলেন, বোনের বাড়ি সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাটে। বোনসহ তাঁর পরিবারের সবার দাওয়াত ছিল আমার বাড়িতে। আমার বাড়ি শহরতলির মোল্লা তেঘরিয়ার উদ্দেশে সতাল ১১টার দিকে ভাগনে ইফতিয়াজের মোটরসাইকেলযোগে বোন অঞ্জনা ও তার ছোট রওনা হয়। আসার পথে বটতৈল বাইপাস মোড়ে তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হয়। বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে গিয়ে ট্রাকের ড্রাইভার ট্রাকটি রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইফতিয়াজের মৃত্যুু হয়। গুরুতর আহত অঞ্জনা ও ইফাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে অঞ্জনার মৃত্যু হয়। শিশু ইফাদের অবস্থা আশঙ্কাজনক।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ দ্রুত  ঘটনা স্থলে পৌছায় এবং ট্রাকটিকে জব্দ করে নিয়ে যায়। চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার বটতৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ১১:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২