ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার,

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধিঃ  কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সুরভি (৫) নামে এক শিশুর বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শিশুটির মা সুমি খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনের কাছে হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত সুমি খাতুন কুষ্টিয়া শহরের হাউজিং সি-ব্লকের সাপ্পী ইসলামের স্ত্রী ও তার সন্তান।আহতের স্বজনরা জানান, স্বামীর সঙ্গে সুমির মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে সুমি খাতুন তার ৫বছর বয়সী মেয়ে সুরভিকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দেয়। এসময় শিশুটির হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং এছাড়া মা গুরুতর আহত হোন।

ঘটনাটি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী বলেন, সকাল ৮টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় ফরিদপুর থেকে ছেড়ে আসা দর্শনাগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে শিশুসহ দু’জন আহত হয়েছে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুর বাম হাতের কনুইয়ের নীচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০২:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২