ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১ , আজকের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ আটক ২

কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ১২ জানুয়ারি ২০২০ ইং তারিখ দুপুর ১৩.০০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন সাতবাড়ীয়া গ্রামস্থ দাস পাড়ার মোড়ে জনৈক জামালের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা-০২ কেজি, মোবাইল ফোন-০২টি, সীমকার্ড-০৪টি, মোটরসাইকে-০১টি ও নগদ-২৩০০/- টাকা সহ ০২ জন আসামী আসামী ১. মোঃ তুহিন আলী (২২), পিতা-মোঃ জহুরুল ইসলাম, সাং-ধরমপুর, থানা-ভেড়ামার, ২। মোঃ রকি ইসলাম (২৩), পিতা-মোঃ আব্দুল্লা প্রামানিক, সাং-হরিপুর (পুরাতন কুষ্টিয়া), থানা-সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়।

পরর্বতীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।