ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইন সহ গ্রেফতার-৩

কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ২২ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৮.০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ হাউজিং ওয়াফদা মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে হেরোইন ২৬ পুডিয়া সহ ০৩ জন আসামী মোঃ সেলিম মিয়া (শিরন) (৩৬), পিতা-মৃত পাঞ্জু মিয়া, মোঃ বাবুল (২৮), পিতা-মোঃ মেছের আলী, রাশিদুল ইসলাম (৩৮), পিতা-মোঃ মনছের আলী, সর্ব সাং-হাউজিং, সি ব্লক (দক্ষিণ পাড়া বস্তি), থানা-সদর, জেলা-কুষ্টিয়াদের’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।