ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুষ্টিয়া দৌলতপুরে আল-সালেহ এর পক্ষ অসহায় মানুষের মাঝে থেকে খাদ্য সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আল-সালেহ লাইভ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সহ সর্বপ্রকার খাদ্য সামগ্রী বিতরণ করাহয়। সমবার (২৬ এপ্রিল-২০২১) সকাল ১০ টার সময় দৌলতপুর বি সি কে মাধ্যমিক বিদ্যালয়ে ১৫০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আল-সালে লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ কোম্পানির কডিনেটর বিশিষ্ট সমাজ সেবক হাজী হুমায়ুন কবির, প্রজেক্ট ম্যানেজার মোঃ মামুনুর রশিদ সহ অন্যান্যরা।

বিশিষ্ট সমাজ সেবক হাজী হুমায়ুন কবির বলেন, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মধ্যে অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ আজ করলাম আজ ১৫০০ পরিবার এর মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেছি। এ সময় তিনি আরো বলেন, সারাবিশ্বে মহামারী করোনাভাইরাস এর শুরুথেকে আল-সালেহ লাইভ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সহ সর্বপ্রকার সহযোগিতা আমরা করেছি।