ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার সম্ভব

গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার সম্ভব
———————————————-
কুষ্টিয়া  প্রতিনিধি

বাড়ির কাছে গ্রাম আদালত
কেন হাঁটিব দূরের পথ
এই স্লোগানকে সামনে রেখে ভেড়ামারা উপজেলা  বাহিরচর ইউনিয়ন পরিষদে  গ্রাম আদালতের  সেবা এখন মানুষের হাতের নাগালে। কুষ্টিয়া জেলার ৬৬ টা ইউনিয়নের মত বাহিরচর  ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। গত এপ্রিল ২০২৫পর্যন্ত দেওয়ানী মামলা (জমি সংক্রান্ত, টাকা সংক্রান্ত,পারিবারিক ভরণ পোষণ,) এবং ফৌজদারী (চুরি সংক্রান্ত, ঝগড়া বিবাদ, মারামারি)     মোট মামলা গ্রহণ হয়েছে ৪৭ টি এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪২ টি।দরিদ্র অসহায় মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত। গ্রাম আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের  চেয়ারম্যান সহ ওয়ার্ডের মেম্বারগণ
ভেড়ামারা উপজেলার গ্রাম আদালতের সক্রিয়করণের জন্য নিরলস ভাবে কাজ করছেন  গোপাল চন্দ্র সাহা উপজেলা  সমন্বয়কারী বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্প