ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ রাজশাহীতে বর্ডারে বিজিবি নজরদারিতে অবহেলার অভিযোগ রাণীশংকৈলে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহীতে বর্ডারে বিজিবি নজরদারিতে অবহেলার অভিযোগ, কৃষকের থেকে নিলেন জরিমানা কালকিনিতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া সিকদার গ্রেপ্তার ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার স্মরণে পুষ্পস্তবক অর্পণ  করলেন সাংসদ সেলিম 

মো.আককাস আলী : ঐতিহাসিক ৭’ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার স্মরণে পুষ্পস্তবক অর্পণ  করলেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ঘোষ,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, যুবলীগ নেতা অনুকূল সাহা বুদুসহ যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
১৯৭১ সালের ৭’ই মার্চ, বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। মূলত এই দিনই স্বাধীন দেশ হিসেবে একপ্রকার বাংলাদেশের অভ্যুদয় ঘটে যায়। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লাখের বেশি জনসমুদ্রে পাকিস্তানি শাসকের হুমকির মুখে দাঁড়িয়ে রেসকোর্স ময়দানে ২৩ বছরের বঞ্চিত, অবহেলিত ও শোষিত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তাঁর ১৮:মিনিটের অসামান্য ভাষণে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির পরিচয় মেলে। সেই দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে দীক্ষিত হয়। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর আমার অনুরোধ রইল—প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’ এর মাধ্যমে বঙ্গবন্ধু মূলত পাকিস্তানি হানাদারদের আলটিমেটামই দিলেন। অন্যদিকে মুক্তিকামী বাঙালিকে বাতলে দিলেন স্বাধীনতা আন্দোলনের কর্মপন্থা-কৌশল। দিলেন মুক্তির পথের সঠিক দিকনির্দেশনা।
। অপরদিকে মহাদেবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আবু হাসান।
প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ  ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার স্মরণে পুষ্পস্তবক অর্পণ  করলেন সাংসদ সেলিম 

আপডেট টাইম : ১০:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩