ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

জাল সনদে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মোহাম্মদ আককাস আলী :
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে মামলাটি করেন নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সূত্রে প্রকাশ,এর আগে সোমবার ‘জাল সনদে চাকরি করে সরকারি বেতন তুলছেন নওগাঁর ১০ শিক্ষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
আদালতের বেঞ্চ সহকারী আবু হাসানাত নয়ন জানান, জাগো নিউজে প্রকাশিত প্রতিবেদনটি নজরে এলে ওই ঘটনার বিস্তারিত জানতে ম্যাজিস্ট্রেট প্রাথমিক অনুসন্ধান করেন। এরপরই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের উদাসীনতা লক্ষ্য করা যায়। এটিকে সমাজে অব্যবস্থাপনার চিত্র হিসেবে মনে করেছেন আদালত।
তিনি বলেন, জাল সনদ তৈরি করে আসল হিসেবে ব্যবহার ও সরকারি টাকা প্রতারণাপূর্বক আত্মসাতের বিষয়টি আমলযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ। তাই সার্বিক পর্যালোচনায় এবং ন্যায়বিচারের স্বার্থে আদালত স্বপ্রণোদিত হয়ে ওই ২০ শিক্ষককে আসামি করে ফৌজদারি মামলা করেছেন। সেইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাঠিয়েছেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গ্রেফতারি পরিয়োনা জারির পর থেকেই তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। খুব শিগগির প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, জাল সনদে চাকরি নেওয়া শিক্ষকদের বিষয়টি শিগগির উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাল সনদে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট টাইম : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪