ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

জীবনতরী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র প্রদান

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে জীবনতরী সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪ টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গণে প্রায় ১৫০০ জন অসহায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ২০ জন দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন সংগঠনটি। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মারুফ হোসেনের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকার জনবান্ধব সরকার। অতিতে যেমন আমাদের জননেত্রী যেকোন দুর্দিনে মানুষের পাশে ছিলেন এখনও আছেন। আপনার ইতিমধ্যে দেশের উন্নয়ন দেখেছেন, পদ্মাসেতু, মেট্রোরেল, কর্নফুলি টানেলসহ দেশের প্রতিটি স্থানে রাস্তা ঘাট নির্মান করেছে। সরকার ৩৯ লাখ ভুমিহীন মানুষকে বাড়ি উপহার দিয়েছেন। এই কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসবেন। আপনারা কেউ ঘরে থাকবেন না, সবাই আগমীর জনসভাকে সফল করতে মাঠে উপস্থিত থাকবেন। পরিশেষে সুন্দর আয়োজনের জন্য জীবনতরী সমাজকল্যাণ সংস্থা’র মঙ্গল কামনা করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে সহকারি হাই কমিশনার মনোজ কুমার বলেন,(আধো বাংলায়) আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে, আমি সত্যিই আনন্দিত। আজ আমি সেবা করার সুযোগ পেয়েছি। তাই সংগঠনের সভাপতিসহ সকলকে অভিনন্দন জানায়। এখানে উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য ও সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র। তিনি অনেক ভাল কাজ করেছেন, এই শহরকে সুন্দর ভাবে সাজিয়েছেন। ১৯৭১ সালে ভারত সরকার যেভাবে সহযোগিতা করেছিল, এখনও ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে আছে, আওয়ামী লীগের পাশে আছে। তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই সংগঠনের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ রজব আলী, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আহমেদ ইমতিয়াজ, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোঃ নুরজাহান বেগম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান। এসময় রুখসানা আক্তার লাকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী পরিমল কুমার ঘোষ (মিঠু), বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, সহসভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ তন্ময় আক্তার ঝুমাসহ সকল সদস্যরাসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জীবনতরী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র প্রদান

আপডেট টাইম : ০৯:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩