ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে নিরবেই চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল খালেক

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের নঙিনাবাড়ি এলাকার বাসিন্দা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল খালেক (৮৩) রবিবার (১১ জুন) বার্ধক্য জনিত কারণে মির্জাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই বীর মুক্তিযোদ্ধাকে আজ সকালে (১২ জুন) রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জাতির এই শ্রেষ্ঠ সন্তানের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান মোঃ কুদরত আলী, নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, সাবেক সলিমাবাদ ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি নাজমুল হক স্বাধীন সহ নাগরপুর আ.লীগ, বিএনপি’র নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩