ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে: কাদের

 কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: চলতি বছরের ডিসেম্বর মাসেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। সম্প্রতি গণতন্ত্রের দাবিতে বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচির সমলোচনা করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্রকে জিম্মি করে রাখে তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? ‘তারা দেশের গণতন্ত্রের জন্য এত উতলা, তাদের ঘরে কেন গণতন্ত্র নেই। এটার জবাব আমরা পাই না। আমরা জবাব পাই না তাদের দলের গঠনতন্ত্র থেকে কেন সাত ধারা বাদ দিয়েছে। ৭ ধারায় আছে কোনো ব্যক্তি দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হলে তিনি বিএনপির নেতা হতে পারবেন না,’ বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার হটানোর জন্য ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। এমন অবস্থায় রাজনীতি থেকে বিরত থাকার উপায় নেই। বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি পালন করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনের বছর। আমরা আগেই বলেছি বছরব্যাপী আমরা রাজনীতির মাঠে থাকব। আমরা সে কর্মসূচিই পালন করছি। এখানে পাল্টাপাল্টির কিছু নেই। তারা ঢাকায় সমাবেশ করেছে, আমরা সাভারে করেছি। তাহলে পাল্টাপাল্টি কর্মসূচি হলো কিভাবে? তিনি বলেন, আমরা বিএনপির সাথে শুরু থেকেই কম্পিটিশন চেয়েছি কনফ্রন্টেশন চাইনি। তাই আমি বলছি, নির্বাচন ছাড়া কোনোভাবেই সরকার পরিবর্তন করা যাবে না। বিএনপির সাথে আমরা সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই। আগামী নির্বাচনে তাদের সাথে প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ। এ সময় তিনি আগামী ১১ মার্চ ময়মনসিংহ ও ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ করার ঘোষণা দেন। পাশাপাশি প্রতি ইউনিয়নেও দলীয় সমাবেশের ঘোষণা দেন ওবায়দুল কাদের।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে: কাদের

আপডেট টাইম : ০১:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩