ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ডোবার পানিতে পরে শিশুর মৃত্যু 

ডোবার পানিতে পরে শিশুর মৃত্যু 

মোঃবেল্লাল হোসেম, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি   দশমিনায় উপজেলায় ডোবার পানিতে ডুবে মিনহাজ হোসেন নামে এক তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সড়ে ৪ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে।মৃত্যু মিনহাজ হোসেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মো. কবির চৌকিদারের ছোট ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভাত খেয়ে বাসার সামনের উঠানে খেলাধুলা করতেছিলো ৷ পরে ওই শিশুকে  বিকেল বেলা তার মা দেখতে না পেয়ে ডাক চিৎকার করেন, তাৎক্ষণিক  পরিবারের  সদস্যরা ও  স্থানীয়রা বহু খোঁজা খুজি শুরু করেন। খোঁজা খুজির এক পর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক ডাঃ এইচ এম আলভী তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যায়।