ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের পর হ্যান্ডকাপ ফেরত পেলেও গ্রেফতার হয়নি আসামি বিএনপির সদস্যসচিবের স্থায়ী বহিস্কার, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনকে পূর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন। মো.জাকির হোসেন হাওলাদার, গৌরনদীতে সাংবাদিকতা নিয়ে মন্ত্রীর মন্তব্য: “ভুলের কারণে পেশা প্রশ্নবিদ্ধ” নাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে এম পিকে গণ নাগরিক সংবর্ধনা প্রদান ভেড়ামারায় অস্ত্র গুলি সহ ৩ আন্ত- জেলা ডাকাত গ্রেফতার পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

ঢাকা জলপাইগুড়ি ট্রেনে সৈয়দপুরে স্টপেজ দাবী

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশ থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে। নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি দিয়ে এ ট্রেন চলাচল শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনুষ্ঠানিক ভাবে এ নতুন রুটের উদ্বোধন করবেন।

রেলের বিভাগীয় শহর সৈয়দপুরের উপর দিয়ে ট্রেনটি চলাচল করলেও এ স্টেশনে স্টপেজ না থাকায় ক্ষোভ বিরাজ করছে এলাকার লোকজনের মধ্যে। গুরুত্ব বিবেচনা করে এখানে স্টপেজের দাবী জানিয়েছেন তারা।ভৌগলিক অবস্থানের কারনে এ উপজেলা বেশ গুরুত্বপূর্ণ। রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পার্বতিপুরসহ আশে-পাশের লোকজন ট্রেন পথে বিভিন্ন এলাকায় যাতায়াত করে সৈয়দপুর স্টেশন হয়ে।

এছাড়া এখানে চুতুর্থ আন্তর্জাতিক বিমান বন্দর কাজ চলমান রয়েছে। এঅঞ্চলে ইকোনমিক জোন হবার কথাও রয়েছে। ১৮৭০ সালে আসাম বেঙ্গল রেলকে ঘিরে গড়ে উঠা এই শহর দেশের অষ্টম বৃহত্তম বানিজ্যিক শহর হওয়াতে এখানে ভারত থেকে আসা বিভিন্ন রাজ্যের মানুষ স্থায়ীভাবে বসবাস করছে। প্রয়োজনে তাদের বছরে একাধিকরার ভারতে যেতে হয়।

তাই এ স্টেশনে বিরতি দিলে ভারতে যাতায়াতকারী লোকজনের বিড়ম্বনা অনেকটাই লাঘব হবে। সে সাথে খরচ ও সময় কমবে তাদের। সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন জানান, চিলাহাটি গিয়ে ইমিগ্রিশনের কাজ সারবে আপতত এমন
একটি বগি (মধ্যবর্তি দরজা লকযুক্ত) ট্রেনের সাথে যুক্ত করা যেতে পারে অথবা একটি স্যাটেল ট্রেনের ব্যবস্থা করা যায় কিনা কর্তৃপক্ষ তা ভেবে দেখতে পারেন।

সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাজু পোদ্দার আগারওয়ালা বলেন, ইমিগ্রেশন সুবিধা সৃষ্টি করে এ রেল স্টেশন অন্তত ১০ মিনিটের স্টপেজ দিলে এ রুটে যাতায়াতকারীদের সংখ্যা বাড়বে। তাই সে ধরনের ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল

ঢাকা জলপাইগুড়ি ট্রেনে সৈয়দপুরে স্টপেজ দাবী

আপডেট টাইম : ০৭:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১