ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিঃস্ব

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। জানা গেছে,উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া গ্রামের মৃত ভূগোল আলীর পুত্র আদম ব্যবসায়ি তসিকুল ইসলাম। প্রায় ৬ পুর্বে বিদেশে (লাওস) একটি কোম্পানির মার্কেটিং পদে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে চার লাখ টকায় একই গ্রামের ভুষেন মুরারীর পুত্র রতন মুরারীকে(২৫) লাওস পাঠায়। কিন্ত্ত বিদেশ যাবার রতনের কোনো চাকরি হয়নি।

দীর্ঘদিন যাবত সে বিদেশে পালিয়ে বেড়ায়। এমতাবস্থায় থাকা ও খাবার অভাবে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রতনের পরিবার তাকে দেশে ফেরত আনার জন্য তসিকুলকে বললে তসিকুল আবারো তিন লাখ টাকা দাবি করেন। এদিকে গত রোববার রতন মুরারী চিকিৎসার অভাবে লাওসে মারা যায়।এখবর জানার পর রতনের পরিবার তার লাশ দেশে আনার জন্য তসিকুলের কাছে গেলে তসিকুল লাশ আনার জন্য ৬ লাখ টাকা দাবি করেন।মঙ্গলবার (২৪মার্চ) দুপুরে রতনের লাশ দেশে নিয়ে আশার দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় শতাধিক নারী-পুরুষ তসিকুলের বাড়ি ঘেরাও করে।কিন্ত্ত তার আগেই তসিকুল বাড়ি থেকে পালিয়ে যায়।

জুমারপাড়া গ্রামের লেলিন,হানিফ ও রুস্তমসহ একাধিক ব্যক্তি বলেন, তসিকুলের খপ্পরে পড়ে অনেক মানুস নিংস্ব হয়েছে। তারা বলেন,গত এক সপ্তাহ আগেও দীঘিপাড়া গ্রামেের তিনজন বিদেশে কোনো কাজ না পেয়ে বিদেশ থেকে ফেরত এসেছে।অথচ তসিকুল তাদের ভালো কোম্পানিতে কাজের কথা বলে বিদেশ পাঠিয়েছিলেন।

এদিকে রতনের পিতা ভুষেন মুরারী বলেন,তসিকুল প্রতারণা করে তার পুত্রকে বিদেশ পাঠিয়েছে,বিদেশে কোনো কাজ না পেয়ে থাকা ও খাবারের অভাবে তার পুত্র অসুস্থ হয়ে মারা গেছে। এখন লাশ দেশে আনার জন্য তাদের কাছে ৬ লাখ টাকা দাবি করছে তসিকুল। তিনি পুত্রের লাশ ফেরত ও তসিকুলের শাস্তি চান। এবিষয়ে জানতে চাইলে তসিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,বিদেশে রতন মুরারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বলেন, সকলের সঙ্গে আলোচনা করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।#

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিঃস্ব

আপডেট টাইম : ০৯:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬