ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিশাল বিক্ষোভও ঝাড়ু  মিছিল 

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিশাল বিক্ষোভও ঝাড়ু  মিছিল 

হেলাল মজুমদার কুষ্টিয়া

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশাল বিক্ষোভ ও ঝাড়ু মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বিকেলে ভেড়ামারা শহর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুল সম্প্রতি ফেসবুক লাইভে এসে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদে রবিবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মহিলা সহ নেতাকর্মীরা  শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল বিক্ষোভ ঝাড়ু  মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

‎পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাদলের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিজার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম সাজু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াশিম আকরাম।

‎সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাবেক মেয়রের মুখে এই ধরনের অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা না চাইলে আগামীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

‎বিক্ষোভ  ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক মহিলা সহ নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।