ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

দলিল লেখক সমিতির জিম্মি দশা থেকে মুক্তির দাবীতে একক আন্দোলন করছেন তরুন যুবক পলাশ

আমার দলিল আমি লিখতে চাই

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর ধামইরহাট উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশ পথে ফেস্টুন ও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে দলিল লেখক সমিতির অনিয়মের বিরুদ্ধে তিনি একা এই আন্দোলন শুরু করেন। জমি রেজিষ্ট্রির সাথে সাথে সরকারি খরচের পরেও দলিল লেখক সমিতির মনগড়া নিজস্ব সমিতির বাড়তি মোটা অংকের খরচ বাঁচাতে প্রতিবাদে একাই ঝাপিয়ে পড়েন তরুন এই যুবক আবু সাঈদ পলাশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যান দিনি।
সাহসী যুবক আবু সাঈদ পলাশ বলেন, ‘সারাদেশের মানুষ দলিল লেখক সমিতির কাছে জিম্মি। তাদের নির্দিষ্ট ফি প্রদান ছাড়া কোন সাধারণ মানুষ জমি রেজিস্ট্রি করতে পারেন না। একজন সাধারণ মানুষ যদি আইনজীবী ছাড়া নিজের মামলা নিজে লড়তে পারেন তাহলে কেন একজন সাধারন মানুষ তার নিজের জমির দলিল নিজে লিখতে পারবেন না।
একজন সাধারণ মানুষ যদি তার নিজের দলিল নিজে লিখতে পারেন তাহলে এই দুর্নীতির হাত থেকে রেহাই পাওয়াও সম্ভব। তাই দলিল লেখক আইনের পরিবর্তন হাওয়া জরুরী। তা না হলে এই জিম্মি দশা থেকে সাধারণ মানুষ কোনদিনই মুক্তি পাবে না।
তিনি আরো বলেন, এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চলমান থাকবে। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে আমি এখানে দাড়াবো। জানিনা কবে আমার আন্দোলনের সার্থকতা পাব, আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, আমরা কোন সরকারী বেতন ভাতা পায়না, বার সরকারও দেয়না, আর এ কারণে সমিতির সকল সদস্যদের পেটের রুজির কথা ভেবে আমাদের সমিতিতে কিছু অতিরিক্ত টাকা নেয়া হয়।’
Tag :
জনপ্রিয় সংবাদ

দলিল লেখক সমিতির জিম্মি দশা থেকে মুক্তির দাবীতে একক আন্দোলন করছেন তরুন যুবক পলাশ

আপডেট টাইম : ১০:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩