ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দশমিনায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালন

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি “রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দশমিনা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়েজনে

পটুয়াখালী দশমিনা উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারি সার্জন অঙ্গন সমাদ্দার, কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, বিআরডি কর্মকর্তা এসএম আরিফুর রহমান
গণঅধিকার ঢাকা উত্তর মহনগরের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, উপজেলা জামায়েত আমির লুৎফর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি কালাম পঞ্চাইতসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে শেষ হয় পরে উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।