ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দশমিনায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

দশমিনায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলা মৎস্য অধিদপ্তর এর অর্থায়নে মঙ্গলবার সকাল ১১ টায় মৎস্য অফিস কার্যালয়ে ১৫ জন ইলিশ জেলেদের মাঝে ১৫ টি  বকনা বাছুর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা,  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম,  মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হাসান সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও উপকার ভোগী গন।