ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক

মো.জাকির হোসেন,দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলেকে আটক করেছে বন বিভাগ।
শনিবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলার চর হায়দার ফরেষ্ট ক্যাম্পের আওতাধীন বন বাগানের একটি খাল থেকে আটক করা হয়।

আটককৃত হলেন উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড আমবাড়িয়া গ্রামের মোঃ আব্দুর রহিম শিকদারের ছেলে মোঃ আল আমিন(৩৫) স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় সময় চর হায়দার ফরেষ্ট ক্যাম্পের আওতাধীন বন বিভাগের খালে কে বা কাহারা কীটনাশক প্রয়োগ করে খালের মাছ ধরে নিয়ে যায়। গত শনিবার বিকেলে গোপর সংবাদের ভিত্তিতে চর হায়দার ফরেষ্ট কাম্পের বিট কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন সহ সঙ্গীয় বন পাহারাদার নিয়ে অভিযান পরিচালনা করে মোঃ আল আমিন নামের একজন জেলেকে খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরা অবস্থায় আটক করা হয়। পরে তাকে চরহায়দার ফরেষ্ট ক্যাম্পে নিয়ে আসা হয় এবং ঐ রাতেই তাকে দশমিনা থানা হেফাজতে রাকা হয়।

তার কাছ থেকে একটি কীটনাশকের প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। চর হায়দার ফরেষ্ট কাম্পের বিট কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চর হায়দার ফরেষ্ট ক্যাম্পের আওতাধিন একটি খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় মোঃ আল আমিন নামের এক জেলেকে আটক করা হয়। তার কাছ থেকে আকটি মাছ ধরার ট্রলার ও খালে প্রয়োগ করা কীটনাশকের একটি বোতল উদ্ধার করা হয়।

তার বরিুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা রুজু করে রবিবার দুপুর ৩ ঘটিকার সময় আদালতে প্রেরন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।