ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

দশমিনায় ইউএনও করোনায় আক্রান্ত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবদুল কাইয়ূম। রোববার তার করোনার রিপোর্ট পজেটিস আসে।

ইউএনও জানান, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে রোববার দশমিনা হাসপাতালে তিনি করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়।

ইউএনও আরও জানান, তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এখনও পর্যন্ত পরিবারের মধ্যে তিনি একাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, দশমিনায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।