ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দশমিনা-পটুয়াখালী সড়ক যেন মরন ফাঁদ

মোঃবেল্লাল হোসেন: দশমিনা উপজেলা সদর থেকে পটুয়াখালী লোহালিয়া খেয়া ঘাট পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের দশমিনা উপজেলা অংশের ১৪ কিলোমিটার সড়কের সাত কিলোমিটার সড়ক এখন মরন ফাদেঁ পরিনত হয়েছে । ২০০৩-০৪ অর্থবছরে ডানিডার অর্থায়নে সড়কটির নির্মান কাজ বাস্তবায়ন করেন এলজিইডি। ওই সড়ক দিয়ে দশমিনা থেকে পটুয়াখালী ও বরিশাল ও ঢাকায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করেন।

সড়কের দশমিনা উপজেলা অংশের মাছুয়াখালী থেকে সিকদাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সাত কিলোমিটার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, সড়কের গর্তে বর্ষার পানি কাদা জমে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন গাড়ির হেলপার সড়কের বড় বড় গর্তে গাছের ঠাল ফেলে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সড়কে পানি জমে থাকায় মটর সাইকেল চালকদের কাদা পানিতে একাকার হতে হয়।

দশমিনা থেকে ঢাকা গামী চেয়ারম্যান পরিবহনের ড্রাইভার আফজাল হোসেন জানান, দীর্ঘ ৪/৫ বছর জীবনের ঝুকি নিয়ে ওই ভাঙ্গা সড়কে গাড়ি চালাচ্ছি। দশমিনা থেকে ঢাকা গামী অন্তরা পরিবহনের ড্রাইভার মোঃ পলাশ জানান, গর্তে গাড়ির চাকা ডেবে গেলে আর উঠানো যায়না তাই গাড়ির যাত্রী নামিয়ে গাছের ঠাল ফেলে গাড়ি চালিয়ে যেতে হয়।

তিনি আরো জানান, হেলে দুলে সাত কিলোমিটার সড়কে গাড়ি চালিয়ে যেতে দের দু ঘন্টা সময় লেগে যায়। এলজিইডির দশমিনা উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন জানান, ওই সড়কটির দশমিনা অংশের মাছুয়াখালী থেকে সিকদাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সাত কিলোমিটার সড়কে ৪০ মিলিমিটার কার্পেটিং করে সংস্কার করার জন্য প্রাক্কালন ব্যায় নির্ধারন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সেখান থেকে একটি টিম জরিপ করার পরে সড়কের টেন্ডার আহবান করা হবে। তিনি জানান, ২০২২ সালের জুন মাস নাগাদ সড়কটির সাত কিলোমিটার ভাঙ্গা অংশের সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দশমিনা-পটুয়াখালী সড়ক যেন মরন ফাঁদ

আপডেট টাইম : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১