ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না, জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক: সত্যের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কথা বলার সাহস কজনেরই বা থাকে? বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে তেমনই এক নির্ভীক, মানবিক ও সাহসী কণ্ঠস্বরের নাম মোঃ জিল্লুর রহমান। ‘ডেইলি নিউজ বাংলা’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি কেবল সংবাদ পরিবেশনই করেন না, বরং প্রতিটি শব্দের মাধ্যমে মেহনতি ও সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন তুলে ধরেন।

কোনো দলীয় পরিচয় বা ক্ষমতার মোহ নয়, বরং মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসাই তাঁর পথচলার একমাত্র পাথেয়। চারপাশে যখন গুজব আর মিথ্যার ছড়াছড়ি, তখন তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মশাল হাতে অন্ধকার দূর করার সংগ্রামে অবিচল।

দেশের মানুষের প্রতি নিজের গভীর মমত্ববোধ প্রকাশ করে আবেগাপ্লুত কণ্ঠে মোঃ জিল্লুর রহমান বলেন, “আমি কোনো দলের নই, আমি কেবলই জনগণের সাংবাদিক। আমার সমস্ত অস্তিত্ব এই দেশকে ঘিরে। দেশের সাধারণ মানুষ যদি ভালো থাকে, তাদের মুখে যদি হাসি থাকে—তবেই আমি ভালো থাকি।”

পেশাগত ঝুঁকির মাঝেও যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, দেশের সেই সকল গণমাধ্যমকর্মীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি সাংবাদিক আমার ভাই, আমার আপন পরিবার। আপনাদের জন্য আমার হৃদয়ের গভীর থেকে রইলো অফুরন্ত শুভকামনা। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন এবং প্রতিটি বিপদ থেকে নিরাপদে রাখেন।”

সহকর্মীদের নিরাপত্তা ও একতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, “নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে তারপর সাংবাদিকতা করুন। মনে রাখবেন, আগে নিজে বাঁচতে হবে, তবেই দেশকে বাঁচানো সম্ভব। আমরা সাংবাদিকরা যদি একে অপরের হাত ধরে ঐক্যবদ্ধ থাকি, তবে পৃথিবীর কোনো অপশক্তিই আমাদের সত্যের পথ থেকে বিচ্যুত করতে বা দাবিয়ে রাখতে পারবে না।”

দেশের মানুষের শান্তি ও নিরাপত্তার কথা ভেবে সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে এই কলমযোদ্ধা বলেন, “সরকারের কাছে আমার বিনীত অনুরোধ—দেশের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। সেই সাথে সত্য তুলে ধরার কারিগর, আমাদের সাংবাদিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুন। এই দেশের প্রতিটি মানুষ যেন ভয়হীনভাবে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে, সেটাই আমাদের একমাত্র চাওয়া।”

সবশেষে, ‘ডেইলি নিউজ বাংলা’ পরিবারের পক্ষ থেকে দেশের সকল সাংবাদিক, প্রিয় দেশবাসী এবং সাধারণ মানুষের মঙ্গল কামনা করে বুকভরা দোয়া ও অকৃত্রিম ভালোবাসা জানিয়েছেন, ডেইলি নিউজ বাংলা”র সম্পাদক ও প্রকাশক মোঃ জিল্লুর রহমান।