ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দেশ মাতৃকার সেবায় শিক্ষার্থীদের উজ্জীবিত হওয়ার আহবান খাদ্যমন্ত্রীর

মো.আককাস আলী :উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী  সাধন চন্দ্র মজুমদার।
রোববার (২৬ ফেব্রুয়ারি) নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ‘৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, স্মার্ট দেশের সব কিছু হবে স্মার্ট। শিক্ষা ব্যবস্থা হবে স্মার্ট,প্রশাসন হবে স্মার্ট ,কৃষক হবে স্মার্ট। সেই সাথে নাগরিকদেরও স্মার্ট হতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতেই বিনা পয়সায় নতুন বই, শিক্ষার্থীদের অবিভাবকের কাছে মোবাইলে উপবৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেক আধুনিক।
স্যোশাল সেফটি নেটের আওতায় এখন অনেকেই সরকারি নানা সহায়তা পাচ্ছে। অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা দিন দিন বেড়েই চলেছে বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ভালো দিক গুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের দেশ প্রেমে উজ্জ্বিবিত হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।
নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মমতাজ হোসেন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ,নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ,আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন মিলন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আবু সাইদ বক্তৃতা করেন।
এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নিয়ামতপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ মাতৃকার সেবায় শিক্ষার্থীদের উজ্জীবিত হওয়ার আহবান খাদ্যমন্ত্রীর

আপডেট টাইম : ১২:২৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩