ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া পুরাভিটা থেকে নগত টাকা ও হিরোইন সহ তিন মাদক সেবনকারী আটক

দৌলতদিয়া পুরাভিটা থেকে নগত টাকা ও হিরোইন সহ তিন মাদক সেবনকারী আটক


মোজাম্মেল হক, গোয়ালন্দ(রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুরাভিটা থেকে নগত সাড়ে ৪ হাজার টাকা ও ২০ পুরিয়া হিরোইন সহ তিন মাদকসেবন কারীকে আটক করেছে রাজবাড়ী মাদক অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২এপ্রিল) বেলা ১১টার দিকে এস আই তানভীর নেতৃত্বে গোপন সংবাদের বৃত্তিতে পুরা ভিটায় অভিযান চালিয়ে তিন মাদক সেবনকারীকে আটক করে। আটককৃতদের কাজ থেকে দুইটা গাজা খাওয়া কলকা একটি গাজা কাটার ও ২০ পুরিয়া হিরোইন এবং নগত সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়

আটককৃতরা হলো রাজবাড়ী বিনোদ পুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো.ওহিদুল ইসলাম (৫০), দৌলতদিয়া ইউনিয়নের ঢল্লা পাড়া গ্রামের মৃত্যু রমজান মুসুল্লির ছেলে মো.মুন্নাফ(৪৫), দৌলতদিয়া কিয়ামদ্দিন পাড়ার গুনজর আলীর ছেলে মো.ইমান আলী(৪৮) তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আলাদা আলাদা সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।