ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দৌলতপুরে অপসোনিন ফার্মা লিঃ এর কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অপসোনিন ফার্মা লিঃ এর উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপজেলা অটিজম বিদ্যালয় হল রুমে গ্রাম ডাক্তারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।হাজী মো. সরোয়ারদি এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অপসোনিন ফার্মা লিঃ আর এম আবদুল মোমিন শিকদার এমপিও মো: শহিদুল ইসলাম বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দৌলতপুর শাখার সভাপতি সুমন আলী সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন,অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ্ পান্না সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ডাঃ শাহাবুল ইসলাম। আয়োজিত কর্মশালায় প্রায় অর্ধশতাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়।