ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

দৌলতপুরে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৬ জনের ৩ মাস কারাদন্ড

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি ও ফসলি জমি কেটে অবৈধ  মাটি সরবরাহ কালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ জনের ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে এবং জব্দ করা হয়েছে মাটি ভর্তি ৬টি ট্রলি।

শুক্রবার রাত সাড়ে সারা রাত উপজেলার সোনাইকুন্ডি ও আল্লারদর্গা এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ৬টি ট্রলি জব্দ করা হয় এবং আটক করা হয় ট্রলির ৬ জন চালক ও হেলপারকে। পরে তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ৩মাস করে করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু। এসময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদলত সূত্র জানায়, কৃষি ও ফসলি জমি থেকে মাটি কেটে দৌলতপুরের বিভিন্ন এলাকায়  সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার সোনাইকুন্ডি ও আল্লারদর্গা এলাকায় অভিযান চালায়। অভিযানে মাটি ভর্তি ৬টি ট্রলি জব্দ করা হয় এবং ট্রলির চালক ও হেলপার সোহেল, জুয়েল, জাবেদ সহ ৬জনকে আটক করা হয়।

পরে তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু। জব্দকরা মাটি ভর্তি ট্রলি ৬টি দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৬ জনের ৩ মাস কারাদন্ড

আপডেট টাইম : ১১:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২