ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আত্তহত্যা করেন গৃহবধূ

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় রশুনা খাতুন(৪০)নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলার ফিলিপনগর ইউপির সিরাজনগর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ একই এলাকার দিনমজুর ইয়ার আলীর স্ত্রী। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

নিহত গৃহবধূর স্বামী ইয়ার আলী জানান, অভাবের কারণে কয়েকটি এনজিও এবং স্থানীয় সমিতি থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়ে বসতঘর নির্মাণসহ ব্যাবসা করেন তারা। প্রতিদিন ও সপ্তাহে কিস্তির টাকা জমা দেয়ার কথা, কিন্তু করোনায় ও বেশি অভাবগ্রস্থ হয়ে পড়ায় সময়মতো কিস্তি পরিশোধ করতে সমস্যা দেখা দেয়। তবে এনজিও ও সমিতির কর্মকর্তারা প্রতিদিন কিস্তি আদায়ের জন্য মানসিক নির্যাতন করতেন তাদের দুজনকে।

মঙ্গলবার এনজিওর কিস্তির টাকা যোগাড় করতে ব্যার্থ হয়ে লজ্জা ও অপমানের ভয়ে গৃহবধূ রশুনা নিজের কক্ষে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্তহত্যা করেন। ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য উজ্জল হোসেন বলেন, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্তহত্যা করা খুব দুঃখজনক। অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দৌলতপুর থানার ওসি(তদন্ত) শফিকুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। নিহতের কোন বাদী না থাকায় গৃহবধূর মৃতদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দৌলতপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আত্তহত্যা করেন গৃহবধূ

আপডেট টাইম : ০৫:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১