ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

দৌলতপুরে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু : মা ও ছেলে হাসপাতালে

কুষ্টিয়া ০৩ জুলাই ২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত কীটনাশক খেয়ে মিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মা নাহিদা বেগম এবং শিশু সন্তান আলিফ (৫) আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত শিশু একই এলাকার শুভ মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, মিম ও আলিফ দুই ভাই বোন ঘরে খেলা করছিল। এসময় খাটের নীচে থাকা কৃষি জমিতে দেয়ার জন্য পোকা মাকড় ও কীট-পতঙ্গ মারা কীটনাশক নিয়ে মা নাহিদা বেগম তার দুই শিশু সন্তানকে দিলে তারা চকলেট ভেবে খায়। একইসময় মাও খায়। বিষাক্ত কীটনাশক খেয়ে মা ও সন্তানরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন এবং মা নাহিদা বেগম ও ভাই আলিফকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে মা শংকামুক্ত হলেও ছেলে শংকামুক্ত নয় বলে চিকিৎসক জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা তার দুই ছেলে মেয়েকে কীটনাশক খেতে দেন পরে মাও খায়। কীটনাশক খেয়ে ছোট মেয়েটি মারা গেছে আর ছেলেটির অবস্থা আশংকাজনক বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

দৌলতপুরে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু : মা ও ছেলে হাসপাতালে

আপডেট টাইম : ১১:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪