ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন জ্বালানি তেল সংগ্রহে শৃঙ্খলা ফেরাতে মাঠে ভেড়ামারা থানা পুলিশ দৌলতপুরের নীরব বিকেল: উত্তেজনার ছায়ায় এক দাফনের গল্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ভেড়ামারায় বিপুল পরিমানে  দেশীয় মদ উদ্ধার যা করার করেন!—বাগমারায় অনিয়ম ঢাকতে ঔদ্ধত্য এলজিইডি প্রকৌশলীর দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার

দৌলতপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা : পাটক্ষেত থেকে লাশ উদ্ধার

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে সোনাবানু (৫০) নামে এক গৃহবধুকে ধারাল অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ির পার্শ্ববতী মাঠের পাটক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মুচিপাড়া মাঠ থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ডাংমড়কা মুচিপাড়া এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধু সোনাবানু শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের পোষা গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। পরে একই এলাকার আলমগীর হোসেন (১৬) নামে এক তরুন সন্ধ্যা ৬টার দিকে ওই গৃহবধুর ক্ষতবিক্ষত লাশ ইমন হোসেনের পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নেয়। পূর্ব শত্রæতার জের ধরে ওই গৃহবধুকে হত্যা করে লাশ পাটক্ষেতে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গৃহবধুর হত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, ডাংমড়কা এলাকার একটি পাটক্ষেত থেকে সোনাবানু নামে এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়ে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

দৌলতপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা : পাটক্ষেত থেকে লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২