ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১ জুন, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দৌলতপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকায় আখিঁ খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ৩১ মে  রবিবার রাত সাড়ে ১০টায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আখিঁ খাতুনের মৃত্যু নিশ্চিত করেন।

এঘটনায় গৃহবধূর বাবা ইমান আলী মালিথা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।আসামিরা হলেন গৃহবধূর স্বামী আশিকুর রহমান,শাশুড়ি আসিয়া,শ্বশুর পিজার উদ্দিন ও ননদ মমতাজ খাতুন।ঐ দিনই স্বামী আশিকুর রহমান ও শাশুড়ি আসিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত তিন বছর আগে আশিকুরের সাথে কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা এলাকার ইমান আলী মালিথার মেয়ে আখিঁ খাতুনের বিয়ে হয়। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

আখিঁ খাতুনের বাবা ইমান আলী মালিথা বলেন,শনিবার রাত ৮টার পর খলিসাকুন্ডি ইউনিয়নের উদয়নগর গ্রামে আমার মেয়ের নিজ কক্ষে জামাই আশিকুরসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা মারধরের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এ আই মো: ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।