ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক রাজশাহীতে জমে উঠেছে আন্তর্জাতিক টেনিস লড়াই, সেমিফাইনালে চার চীনা খেলোয়াড় নিজেদের অপকর্ম ঢাকতে ফেসবুকে অপপ্রচার ও তথাকথিত মানববন্ধন- রাজশাহী প্রেসক্লাবের তিব্র প্রতিক্রিয়া ভেড়ামারায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা ভেড়ামারায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঢাকায় কিশোর হত্যা, ডিমলায় মাটিচাপা; এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ ভেড়ামারায় জুয়া খেলার সময় ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় হামলাসহ বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ গাংনীতে এস,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত, ট্রাকে আগুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তেজিত জনতা ঐ সড়কটি অবরোধ করে রেখেছিল।

নিহত মোটর সাইকেল আরোহীরা হলেন, উপজেলার কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুত (৩০) ও একই গ্রামের খেড়– মালিথার ছেলে রাজন (৩৫)।থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত সাড়ে ৯ টার দিকে নিহত দু’জন একটি মোটর সাইকেল যোগে হোসেনাবাদ থেকে তারাগুনিয়া অভিমুখে আসছিল।

এসময় কৈপাল এলাকার ঈদগাহ্ সংলগ্ন সড়কে তাদের পিছন থেকে একটি ড্রাম ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৭৩৮) ধাক্কা দিলে দুই মোটর সাইকেল সড়কে ছিটকে পড়ে। এরপর ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
এরপর স্থানীয়রা ছুটে এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে। দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক

দৌলতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত, ট্রাকে আগুন

আপডেট টাইম : ১১:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২