ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

দৌলতপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় গ্রাম ডাক্তার গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় হাবিবুর রহমান (৪২) নামে এক হোমিও ডাক্তার গ্রেফতার হয়েছেন। দৌলতপুরের সাবেক এক ছাত্রলীগ নেতা ওই ডাক্তারের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিলে রবিবার রাতে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়রপুর গ্রামের মহর বিশ্বাসের ছেলে হোমিওপ্যাথিক চিকিৎসক হাবিবুর রহমান তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেয়। বিষয়টি স্থানীয় জনগনের পাশাপাশি দৌলতপুর কলেজ ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম সোহাগের দৃষ্টিতে এলে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক হাবিবুর রহমানের বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেন। পরে দৌলতপুর থানা পুলিশ হাবিবুর রহমানকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করে। অভিযোগকারী দৌলতপুর কলেজ ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম সোহাগ জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস আমার চোখে পড়ে। এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত এজাহার দিয়েছি। এজাহার পেয়ে দৌলতপুর থানা পুলিশ আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দৌলতপুর ছাত্রলীগের সাবেক নেতা দৌলতপুর কলেজপাড়ার তরিকুল ইসলাম সোহাগ বাদী হয়ে দৌলতপুর থানায় এজাহার দিলে দৌলতপুর থানা পুলিশ আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় গ্রাম ডাক্তার গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩