ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দৌলতপুরে প্রবাসীর বাড়িতে গরু ও স্বর্ণালংকার চুরি

দৌলতপুরে প্রবাসীর বাড়িতে গরু ও স্বর্ণালংকার চুরি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে গরু ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যারাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী বাবুল হোসেনের বাড়িতে একদল সংগবদ্ধ চোর প্রবেশ করে একটি গরু ও ঘর থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে চোরদের ধরতে ও চুরি যাওয়া গরুসহ স্বর্ণলংকার উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
চুরির ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, দৌলতপুরের গোপালপুর গ্রামের শেষ প্রান্তে থাকা এক বাড়ি থেকে একটি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।