ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

দৌলতপুরে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার : থানায় জমা ৬৪ বোতল

কুষ্টিয়া ২০ ডিসেম্বর ২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে বস্তাভর্তি বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করা হলেও থানায় জমা হয়েছে মাত্র ৬৪ বোতল বোতল। দৌলতপুর উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ব্যাঙগাড়ী মাঠে মাদক উদ্ধার অভিযান চালানো হলে একটি মাইক্রোবাস থেকে এ পরিমাণ মাদক উদ্ধার দেখায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেকালা ক্যাম্পের এএসঅই মিজানের নেতৃত্বে একদল টহল পুলিশ চেকপোষ্ট বসিয়ে ব্যাঙগাড়ী মাঠে অভিযান চালানোর সময় ধর্মদহ গ্রাম থেকে একটি মাইক্রোবাস নিয়ে আসে পুলিশ। তবে মাইক্রোবাসের চালক ও মাদকের মালিক মাইক্রোবাসে ছিলনা বলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশরা জানায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাইক্রোবাস ফেলে পালিয়ে গেলে পুলিশ স্থানীয় একজন চালককে দিয়ে মাইক্রোবাসটি ব্যাঙগাড়ী মাঠে নিয়ে যায়। তেকালা ক্যাম্পের টুআইসি এএসঅই মিজান ঘটনাটি দৌলতপুর থানার ওসিকে জানালে দৌলতপুর থানার এসআই বাদশা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে থাকা মাদক উপস্থিত জনতার সামনে সিজার বা গণনা না করে থানায় নেয়। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি জানান, একটি বস্তায় ভরা ও সিটের নীচে অনেক ফেনসিডিল ছিল। কয়েকজন ছেলে এখানে উপস্থিত ছিল, জুলহাস নামে একজন বস্তা খুলে গুনতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। বস্তা না খুলে ও না গুনে মাইক্রো নিয়ে চলে যায় দৌলতপুর থানা পুলিশ।
মাদক উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, ব্যাঙগাড়ী মাঠে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানোর সময় একটি মাইক্রোবাসকে থামতে বলা হলে মাইক্রোবাসের চালক ও মাদকের মালিক মাইক্রোবাস থেকে পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটি জব্দ করে একটি বস্তা থেকে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাটি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

দৌলতপুরে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার : থানায় জমা ৬৪ বোতল

আপডেট টাইম : ০৮:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪