হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া): বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিল করার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা বাজার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার নির্বাহী সদস্য আবু সাঈদ মোঃ আজমল,দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা শাখার নির্বাহী সদস্য,শান্তা মেডিকেল হলের স্বত্বাধিকারী মোঃ হেলাল উদ্দিন।
এছাড়াও মানববন্ধনে কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা-বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের তীব্র প্রতিবাদ জানাই।