ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের নামে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদ আহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর সšন্তান রকিবুল হাসান রাজনসহ তার আরো তিন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার সময় দৌলতপুর উপজেলা বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্যে উল্লেখ্য করেন, গত ১৩ অক্টোবর উপজেলার হোগলবাড়ীয়া ইউপি’র বিসিকে বাজারে ওই এলাকার প্রভাবশালী নূরে সলেমানের লোকজন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে অতর্কিতভাবে খোরশেদ আলমের বাড়ীর আঙ্গিনায় গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তার বাড়ীতে গিয়ে আসবাবপত্র ভাঙ্গচুর ও লুটপাটসহ খোরশেদ ও তার ছেলে ইমরানকে মারাত্বকভাবে আহত করে। সেসময় বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর ছেলে ও খোরশেদ আলমের জামায় রকিবুল হাসান রাজন ঘটনাটি জানার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নূরে সলেমানের লোকজনকে সংঘর্ষ বন্ধ করার জন্য অনুরোধ করে। কিন্তু তারা অনুরোধ না শুনে রাজনের উপরে চালায় অমানবিক অত্যাচার। এসময় নূরে সলেমানের লোকজন ঘটনাস্থল থেকে রাজনকে টেনে হিঁচড়ে বিসিকে বাজারে নিয়ে মারধর শুরু করে। যেটা বিসিকে বাজারের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজের পর্যালোচনা করলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ নূরে সলেমানের লোকজনের নিকট থেকে অবৈধ সুবিধা গ্রহন করে পরবর্তীতে ঘটনাটির সুষ্ঠ তদন্ত না করেই বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজনকেই উল্টো মিথ্যো মামলা দিয়ে তাকে প্রধান আসামী করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এঘটনায় রাজনের অপর তিনভাইসহ মোট আট জনের নামে উক্ত মামলায় আসামী করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, হযরত আলী, আজিম উদ্দিন, চাঁন মহাম্মদ, নিজাম উদ্দিন, কাউছার আলী বিশ্বাস, দৌলতপুর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহ-সভাপতি সাইদুল ইসলাম ও মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম সংসদের সাধারন সম্পাদক আহসান হাবিব লেলিন, সাংঘঠনিক সম্পাদক সুজন আলী, তন্ময় ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনাটির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এই মামলাটি প্রত্যাহারের দাবী জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের নামে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩