ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দৌলতপুরে হত্যার হুমকি দেয়ায় প্রার্থীর ভাইকে নোটিশ

ফরিদ আহমেদ  কুষ্টিয়া-১ দৌলতপুর নির্বাচনী আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে পিস্তল তাক করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে অপর স্বতন্ত্র প্রার্থীর ভাই বুলবুল আহমেদ টোকন চৌধুরী নামে একজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অভিযুক্ত টোকন চৌধুরী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর ছোট ভাই। তাকে ১ জানুয়ারি স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা শুক্রবার (২৯ ডিসেম্বর) এ ব্যাপারে অভিযোগ প্রদান করেন। নাজমুল হুদার অভিযোগ, টোকন চৌধুরী লোকজনসহ গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে দৌলতপুরের তারাগুনিয়া থানা মোড়ে তাকে দাড় করিয়ে অস্ত্রের মহড়া দেন টোকন চৌধুরী। শর্টগান ও পিস্তল তাক করে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ অভিযোগ গ্রহণ করেছেন কুষ্টিয়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক আসাফ-উদ-দৌলা। শুক্রবার বিকেলে তিনি এ ঘটনা আরপিও‘র ৭৩(২বি) ধারায় আচরণবিধি লঙ্ঘন হিসেবে টোকন চৌধুরীকে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে টোকন চৌধুরী জানান, নোটিশ এখনো পাইনি। সেদিনের ঘটনা সম্পর্কে তিনি বলেন, আমরা নির্বাচনী প্রচারে দৌলতপুরের দিকে যাচ্ছিলাম। নাজমুল হুদার (পটল বিশ্বাস) মোটরসাইকেল বহর আমাদের সাইড না দিয়ে পথ আটকে রেখেছিল। অস্ত্র প্রশর্দন বা হুমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে হত্যার হুমকি দেয়ায় প্রার্থীর ভাইকে নোটিশ

আপডেট টাইম : ০৮:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩