ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দৌলতপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

দৌলতপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যের ওপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় একটি র‌্যালী বের হয়। এটি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও শাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ৭৫ কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলি আহমেদ, ফিলিপনগর দাখিল মাদরাসার সুপার মো. ইউনুস আলি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি বাদশাহ বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুর উপজলার বিভিন্ন এলাকার সমবায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

Tag :
জনপ্রিয় সংবাদ

এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার

দৌলতপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট টাইম : ০২:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩