ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

দৌলতপুরে ৮ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত আটক

দৌলতপুরে ৮ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া আট বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত মো. জাহিদ (২৪) কে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।

জানা গেছে, জাহিদ দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর সেন্টার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাজারে এক জুস বিক্রেতার কাছ থেকে লেবুর শরবত খেতে গেলে জাহিদ নিজেকে মসজিদের হুজুর পরিচয় দিয়ে তাকে প্রলোভন দেখায়। পরে সেন্টার মোড় জামে মসজিদের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মাঝামাঝি স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে।

ঘটনার পর শিশুটির নানি বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।